অশ্লীল ভিডিও তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৪০ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রে*প্তার করেছে পুলিশ। এ সময় ভিডিও তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রে*প্তারকৃতরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রে*প্তারকৃতদের পাশাপাশি চক্রের আরও কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিডিও ধারণের সরঞ্জামসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, আসামিদের বিরুদ্ধে প*র্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আ*সামিদের গ্রে*প্তারে অভিযান অব্যাহত রয়েছে।










