ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে ১৭ লাখ টাকা আত্মসাৎ ও বৃদ্ধকে হ*ত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৯৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে বৃদ্ধকে হত্যা মামলায় ছোট মেয়েসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, অসুস্থ বাবার ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা আত্মসাৎ করে শ্বাসরোধে হত্যা করা হয়। আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বৃদ্ধের ব্যাংক হিসাব থেকে প্রায় ১৭ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের পর তাকে হ*ত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি সাদুল্লাপুর থানায় এজাহার (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার তালুক সাহাবাজ গ্রামের বাসিন্দা তৈয়ব আলী সরকারের অসুস্থতার সুযোগ নিয়ে তার ছোট মেয়ে রহিমা বেগম, ভাগ্নি জামাতা হামিদুল ইসলামসহ একটি চক্র চুরি হওয়া চেকবই ব্যবহার করে তার ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।

অভিযোগে বলা হয়েছে, আত্মসাতের বিষয়টি গোপন রাখা এবং সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ মে রাতে অভিযুক্তরা তৈয়ব আলী সরকারকে শ্বাসরোধ করে হ*ত্যা করেন। পরে দ্রুত মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখতে পাওয়া এবং ব্যাংক হিসাবের অনিয়মের তথ্য সামনে আসার পর নিহতের বড় মেয়ে মোছা. কহিনুর বেগম আদালতে মামলা দায়ের করেন।

মামলায় নিহতের ভাগ্নি জামাতা হামিদুল ইসলাম, ছোট মেয়ে রহিমা বেগম, ভাগ্নি সুমাইয়া আক্তার, নলডাঙ্গা শাখার ব্যাংক ম্যানেজার সোহাগ মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশে মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে, সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন এবং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ১৭ লাখ টাকা আত্মসাৎ ও বৃদ্ধকে হ*ত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬