ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত, চালক পলাতক

  • আপডেট সময় : ০৭:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৭৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত, চালক পলাতক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনজুয়ারা বেগম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব বলেন, “ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে আনজুয়ারা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত, চালক পলাতক

আপডেট সময় : ০৭:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬