আপডেট সময় :
০৫:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
/
১৯৯
বার পড়া হয়েছে
সাদুল্লাপুরের নতুন ইউএনও রওজাতুন জান্নাত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ রওজাতুন জান্নাত। বুধবার (১৩ আগস্ট) তিনি গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার কাছে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) সিনিয়র সহকারী কমিশনার নাজমুল সাহাদত রত্ন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিজ রওজাতুন জান্নাতকে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
মিজ রওজাতুন জান্নাত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুর গ্রামের মরহুম জিল্লু সরকারের কনিষ্ঠ কন্যা। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।
নতুন ইউএনও হিসেবে মিজ রওজাতুন জান্নাতের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তার দক্ষতা ও অভিজ্ঞতায় সাদুল্লাপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা সহজে ও দ্রুত পাবেন।