ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে মাদক-অপরাধবিরোধী শপথ শিক্ষার্থীদের

  • আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে মাদক-অপরাধবিরোধী শপথ শিক্ষার্থীদের

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে নিজেদের দূরে রাখার অঙ্গীকার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা শহিদুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং শিক্ষক জালাল উদ্দীন প্রামানিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ শিক্ষার্থীদের শিক্ষা, স্বাভাবিক জীবন ও ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার পড়াশোনা, মনোযোগ ও সামাজিক আচরণে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা মাদক ও অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়ে সুস্থ, সুন্দর ও আদর্শ জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনের সদস্যদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পরিবার, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের হাতে প্রযুক্তি তুলে দেওয়ার পাশাপাশি এর সঠিক ব্যবহার সম্পর্কেও সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে মাদক-অপরাধবিরোধী শপথ শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬