তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, গাইবান্ধায় ড. মনিরুজ্জামান
- আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।










