ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না ৬ সংসদ সদস্য

  • আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না ৬ সংসদ সদস্য

ঢাকা প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোটদানে অংশ নেননি। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না।

ভোটদানে অনুপস্থিত সংসদ সদস্যরা হলেন— বিএনপির ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানও দেশের বাইরে অবস্থান করায় ভোটে অংশ নিতে পারেননি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না।

ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আগে থেকেই অনুমেয় হওয়ায় তিনি ভোট দেওয়াকে অর্থবহ মনে করেননি। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বিতায় অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না ৬ সংসদ সদস্য

আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬