ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা, ইসির প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা, ইসির প্রজ্ঞাপন জারি

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সরকারি গেজেট প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নির্বাচন কর্মকর্তা ও কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। অনুপস্থিত ছিলেন ছয়জন।

ফলাফল অনুযায়ী, ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নিজ আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানান। অন্যান্য রাজনৈতিক দলের সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

বিএনপির দীর্ঘদিনের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপন জারির পর সংবিধান অনুযায়ী তার শপথগ্রহণের প্রস্তুতি শুরু হওয়ার কথা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা, ইসির প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬