ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৭২ বার পড়া হয়েছে

কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে কামারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর দিনাজপুর জেলার বিরল থানার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।

কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া স্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের ক্রসিং চলছিল। এ সময় দীপঙ্কর অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ কর্মকর্তা সাহেব গণি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দরিদ্র পরিবারের দীপঙ্কর জীবিকার তাগিদে আয়-উপার্জনের জন্য বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কামারপাড়া রেলস্টেশনে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬