ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পিতা আইয়ুব আলী সরকারের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পিতা আইয়ুব আলী সরকারের দাফন সম্পন্ন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরে গনি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক এবং বর্তমান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেনের পিতা আলহাজ্ব আইয়ুব আলী সরকার (৯০)-এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ আছর নিজ গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব আইয়ুব আলী সরকার। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান, সদস্য সচিব আব্দুস ছালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজার আগে আবেগঘন বক্তব্য দেন মরহুমের ছেলে ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন। তিনি বলেন, “আমার বাবা কেমন ছিলেন, এলাকাবাসী তা ভালো জানেন। আমি বাবার সন্তান হিসেবে বাবার হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবা যদি কারও সঙ্গে কোনো ভুল করে থাকেন, আল্লাহর ওয়াস্তে তাঁকে ক্ষমা করে দেবেন। কারও সঙ্গে যদি কোনো অর্থনৈতিক লেনদেন থেকে থাকে, তাহলে আমাদের জানাবেন।”

তাঁর বক্তব্যে জানাজায় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আইয়ুব আলী সরকার। আরে গনি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা অঙ্গন, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক এই প্রধান শিক্ষকের কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পিতা আইয়ুব আলী সরকারের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬