ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে

রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২

রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার বিভিন্ন এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) যৌথ অভিযানে দুইটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে অভিযানকারী দল। উদ্ধার করা কষ্টিপাথর দুটির মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, নগরী ও পীরগাছা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে বিশেষ টহল দল গঠন করা হয়। পরে দলটি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি কষ্টিপাথরসহ দুইজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—রংপুর নগরীর মাহীগঞ্জ এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে মজিবর রহমান (৫৭) এবং বোতলা এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে মো. এনামুল হোসেন (৫৫)।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬