ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে আজিজুল মিয়ার মৃত্যু, গোয়ালঘর নিয়ে বিরোধ

  • আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১২৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধ, মারধরের ঘটনায় ব্যক্তির মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

সাদুল্লাপুরে আজিজুল মিয়ার মৃত্যু হয়েছে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায়। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আজিজুল মিয়া উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসবপুর (পশ্চিম) গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে আজিজুল মিয়ার বাড়ির সামনের আঙিনায় প্রতিবেশী জসিজল হক ওরফে ডিপটির গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজুল মিয়াকে বাঁশের লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত হিসেবে বাঁশ ও ইট জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়ে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে প্রাথমিক তদন্ত চালাচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে আজিজুল মিয়ার মৃত্যু, গোয়ালঘর নিয়ে বিরোধ

আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬