ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৬৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে উপজেলায় এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।

তারা মিয়া উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা শুরু হওয়ার পর থেকেই তারা মিয়া উপজেলার ১৮ নম্বর কেন্দ্রের নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে ভিডিপি সদস্য হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। বুধবার পূজার শেষ দিনে দুপুরের দিকে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর রংপুরে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে তারা মিয়া জ্বরে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌রোগের কথা জানিয়েছেন বলে স্বজনেরা জানান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, পূজার দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্য তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

এর আগে গত রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়। তিনি উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে।

পারভীন বেগম কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে হঠাৎ পাতলা পায়খানা ও বমিতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে অল্প সময়ের ব্যবধানে দুই আনসার সদস্যের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬