ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: আসিফ মাহমুদ সজীব

  • আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৫২৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: আসিফ মাহমুদ সজীব

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: আসিফ মাহমুদ সজীব

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গনে ফেরানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, “রিফাইন্ড আওয়ামী লীগ” প্রকল্প ব্যর্থ হওয়ার পর এখন জাতীয় পার্টিকে ভরসা করা হচ্ছে, অথচ দলটি ফ্যাসিবাদী চরিত্রের জন্য বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে।

রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অতীতে জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের সংসদকে বৈধতা দিয়েছে। ভারতের প্রত্যক্ষ পরামর্শে একটি কৃত্রিম সংসদ ও গণতন্ত্র দাঁড় করানো হয়েছিল। তাঁর মতে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো যদি এমন দলের পাশে দাঁড়ায়, সেটি জনগণ মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, অনেকেই অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সমাধান চান না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সরকার ও বিরোধী পক্ষ হিসেবে দাঁড়ালে স্বাভাবিকভাবেই সমাধান তৈরি হবে। তাই যাঁরা আওয়ামী লীগকে নতুন ফরম্যাটে রাজনীতিতে ফেরাতে পারছেন না, তাঁরা নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নে তিনি জানান, এ নিয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে।

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়েও এমন ঘটনা ঘটতে দেখিনি, অথচ এ সরকারের আমলে ঘটল। এর দায় সরকারকে নিতে হবে।” তিনি আরও জানান, একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে এবং এর বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: আসিফ মাহমুদ সজীব

আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫