ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০৪:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:

চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ন্যায্য বেতন কাঠামো, চাকরি স্থায়ীকরণ, চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা নিশ্চিত করাসহ আট দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিক্রয় প্রতিনিধিরা। একই সঙ্গে বিক্রয় পেশাজীবীদের কোন মন্ত্রণালয়ের অধীনে রাখা হবে, তা নির্ধারণের দাবিও জানান তাঁরা। সারাদেশের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, গাইবান্ধা জেলা’ শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আরমান হক রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ আনছারীর সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিক্রয় প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এমনকি করোনাকালীন দুর্যোগের সময়ও জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত কর্মীরা ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

সভাপতির বক্তব্যে মো. আরমান হক রাজিব বলেন, বিক্রয় প্রতিনিধিদের জীবনমান উন্নয়নে ন্যূনতম ২৫ হাজার টাকা মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করার পাশাপাশি চাকরি স্থায়ী করা জরুরি। একই সঙ্গে তাঁরা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন, তা দ্রুত নির্ধারণ করতে হবে। দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সাধারণ সম্পাদক শরিফ আনছারী বলেন, প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন কার্যক্রম সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করেন। অথচ দিনের কাজ শেষে তাঁদের পরিবারকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। ন্যায্য বেতন, বোনাস, চিকিৎসা ও আবাসন সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা অমানবিক।

তিনি বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন, ৬ হাজার টাকা বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালা প্রণয়নের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনারুল ইসলাম, সহ-সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. বাধন ও জেলা দপ্তর সম্পাদক মো. মজমুল ইসলাম নাজমুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬