ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৪৯৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কাউসার ইসলাম (৪০)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের আপানিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় কাউসারসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মারা যান। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে চৌমুহনীগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশায় পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন। পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

আপডেট সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫