সংবাদ শিরোনাম ::
ভূঞাপুরে আ.লীগ নেতা গ্রেফতার
Md Khirul Basar
- আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩২ বার পড়া হয়েছে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের নাশকতার মামলার আসামি ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজ্জাককে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়। ভূঞাপুর থানা সূত্র জানায়, ১ সেপ্টেম্বর সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।
আব্দুর রাজ্জাক (৪০) উপজেলার ফলদা গ্রামের আবদুর রহমানের ছেলে।
ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে।
ট্যাগস :










