ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

Md Khirul Basar
  • আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
এদিন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে কর্নার থেকে মুরাদুজ্জামানের বাইসাইকেল কিক জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়, পিছিয়ে থেকে
গোল শোধে মরিয়া হয়ে ওঠা আজহার আলী উচ্চ বিদ্যালয় ৬৯ মিনিটে শেখ রাব্বির দুরপাল্লার দর্শনীয় গোলে ম্যাচে সমতায় ফিরলেও বাকি সময় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুট আউটে উভয় দলেই ৫ টি শটের মধ্যে ৩ টি করে গোল করে,জয় নির্ধারন না হওয়ায় টাইব্রেকারের ৬ষ্ঠ ও সাডেন ডেথের ১ম পেনাল্টিতে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় গোল করলেও আজহার আলী উচ্চ বিদ্যালয় ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হয় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন মহিমাগঞ্জের গোলকিপার হাসান।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেদায়েতুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসাইন,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহিদ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন শিহ্মার্থীদের শারিরিক ও মানসিক বিকাশে বড় ভুমিকা পালন করবে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট, এবং এখান থেকেই বাংলাদেশের আগামীর তারকা উঠে আসবে বলে বিশ্বাস করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫