ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গণ-অভ্যুত্থানের ঘটনায় করা ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

  • আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৩ বার পড়া হয়েছে

গণ-অভ্যুত্থানের ঘটনায় করা ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

গণ-অভ্যুত্থানের ঘটনায় করা ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

ঢাকা প্রতিনিধি :
গত জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় দায়ের করা ৩৪ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ১৩টি এবং অন্যান্য ধারার মামলা রয়েছে ২১টি। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় এবং রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর আওতাধীন থানায় দায়ের হয়েছিল। এর মধ্যে কয়েকটি মামলার তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অন্যদিকে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) ও আরএমপির আওতাধীন থানায় দায়ের হয় অন্যান্য ধারার ২১টি মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যা মামলাগুলোতে মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলাগুলোতে আসামি রয়েছেন ৭৭৭ জন। এসব মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে তারা সচেষ্ট রয়েছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্ত দ্রুত শেষ করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণ-অভ্যুত্থানের ঘটনায় করা ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫