ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ

  • আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের উপস্থিতিতে একটি বিশাল আনন্দ র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ দলের অবদান অবিস্মরণীয়।

এসময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, তিনি একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা কোনভাবেই সফল হবে না।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫