ছয় বছর পর চীনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ
- আপডেট সময় : ০৫:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
চীনে ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। রাজধানী বেইজিংয়ে আয়োজিত এই কুচকাওয়াজে আধুনিক যুদ্ধবিমান, ট্যাংক, ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।

ছয় বছর পর চীনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ
চীনে ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। রাজধানী বেইজিংয়ে আয়োজিত এই কুচকাওয়াজে আধুনিক যুদ্ধবিমান, ট্যাংক, ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা যোগ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, “চীন কারও জন্য হুমকি নয়, তবে সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।” তিনি আরও উল্লেখ করেন, আধুনিকায়ন ও আত্মরক্ষায় চীন কোনো ধরনের ছাড় দেবে না।
বিশ্লেষকরা বলছেন, এ কুচকাওয়াজের মাধ্যমে চীন শুধু নিজের সামরিক শক্তি প্রদর্শনই করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক বার্তাও দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।