সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় চেয়ারম্যানের ভাই আহত।
- আপডেট সময় : ০৬:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় চেয়ারম্যানের ভাই আহত।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দুর্বৃত্তদের হামলায় সেলিম নামের এক ব্যক্তি আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ধাপেরহাট-আমবাগান সড়কের হাসানপাড়া জামে মসজিদের অদূরে জঙ্গলে এ ঘটনা ঘটে।
আহত জাহিদ হাসান সেলিম(৩০) ৬ নং ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন চাঁন মিয়ার পুত্র এবং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়,গত রাতে সেলিম মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার সাথে কারা জড়িত এবং হামলার কারণ সন্পর্কে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী ও স্হানীয় প্রশাসন জানাইতে পারেনি।
এ বিষয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুপদ রায় বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্তের স্বার্থে এ মুহুর্তে কিছু বলতে পারছিনা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার ঘটনার বিষয়ে বলেন, ঘটনা সন্পর্কে আমি মুঠোফোনে শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।










