সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কর্তন, এলাকায় চাঞ্চল্য
- আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কর্তন, এলাকায় চাঞ্চল্য
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের দৌলতপুর ময়নাপাড়া গ্রামে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছে নববধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকা দৌলতপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে নজরুল ইসলামের(২৩) সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নববধূ স্বামীকে সঙ্গে নিয়ে শয়নকক্ষের বাসর ঘরে প্রবেশ করে। মাঝরাতে হঠাৎ নজরুল ইসলামের চিৎকার শুনে বাড়ির আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।
তারা ঘরে প্রবেশ করে দেখতে পান, নববধূ মোর্শেদা ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। পরে আহত নজরুলকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় উত্তেজিত স্বজনরা নববধূ মোর্শাদা আক্তারকে ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে।
ঘটনার পর পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা সমালোচনা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান নওশা আকন্দ জানান ঘটার বিষয়ে মেয়ে পক্ষ এবং পুলিশকে অবহিত করা হয়েছে।
তারা আসলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে মেয়ের মানষিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।










