ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৩০ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মমতাজ বেগম (৪৫) হাসানপাড়া গ্রামের মৃত আঃ মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার দুপুরের পূর্বে বাড়ির পিছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

অন্যদিকে নিহতের স্বজন ও স্থানীয়রা দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে হত্যা করা হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, তার ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারে।

এ প্রসঙ্গে ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন,
“পরিস্হিতি নিয়ন্ত্রণে নিহতের তিন ছেলে আব্দুল গফুর,নুর আলম, সজীব ও পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫