নলডাঙ্গা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।
নলডাঙ্গা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।
সাদুল্লাপুর (গাইবান্ধা ) প্রতিনিধিঃ
প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্ধকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা মায়ের ভূমিকা গুরুত্ব অপরিসীম। বিশেষ করে একজন দায়িত্বশীল মায়ের জোরালো প্রচেষ্টায় তার ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। এজন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করণসহ তাদের লেখা পড়ায় যন্ত্রশীল হয়ে তাদের মনোযোগী করতে বাবা মায়ের দায়িত্বশীল ভূমিকা পালন ও সচেতনায় অধিকতর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্তৃক্ষের সহযোগিতায় সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের সকল স্কুলে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও এসএমসি কমিটির সভাপতি মো:খাইরুল ইসলাম।
অনুষ্ঠিত সমাবেশে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদ মিয়ার সঞ্চালনায় দিক নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরকার
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, নাদিরা বেগম,নলডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাদুল্লাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন ।এছাড়া শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বক্তব্যে রাখেন,কাজল রেখা,শামীম ঢালী ও রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীবৃন্দ।










