ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৬ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা ) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে মর্মস্পর্শী এঘটনাটি ঘটে।

নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান,ঘটনার দিন দুপুরে বাড়ির উঠানে আদুরী খেলতে ছিল।এরইমধ্যে সে খেলার বশে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।কিছুক্ষন পর তার বাবা মা ভাই বোন ও প্রতিবেশিরা হন্যে হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে।খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আদুরীকে মরদেহ ভাসতে দেখতে পান তারা।

এদিকে নিস্পাপ অবুঝ আদুরীর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের অসাবধানতার কারণে মর্মান্তিক এদুর্ঘটনাটি ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ প্রসঙ্গে জানতে চাইলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫