সহিংস বিক্ষোভে নেপালজুড়ে অস্থিরতা, প্রধানমন্ত্রীর পদত্যাগ
- আপডেট সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৭ বার পড়া হয়েছে

সহিংস বিক্ষোভে নেপালজুড়ে অস্থিরতা, প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। ইতোমধ্যে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
প্রতিবাদ দমনে সরকার সেনা মোতায়েন করেছে। সেনারা রাজধানীর রাস্তায় টহল দিচ্ছে এবং বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী খাডগ প্রসাদ শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেন।
বিক্ষোভকারীরা এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে রাস্তায় অবস্থান করছে। তারা সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে অস্থায়ী সরকারের নেতৃত্বে আনার প্রস্তাব দিয়েছে। তবে এ নিয়ে রাজনৈতিক মহলে মতভেদ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক মহল নেপালের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। পর্যটননির্ভর দেশটিতে বিদেশি নাগরিকদের অনাবশ্যক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে একাধিক দেশ।










