ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় শিশু পার্ক ও মুক্তমঞ্চ উদ্বোধন, বিনোদনের নতুন দিগন্ত

  • আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিশু পার্ক ও মুক্তমঞ্চ উদ্বোধন, বিনোদনের নতুন দিগন্ত

গাইবান্ধায় শিশু পার্ক ও মুক্তমঞ্চ উদ্বোধন, বিনোদনের নতুন দিগন্ত

“বিনোদন হোক আনন্দের মাধ্যম, বিনোদন হোক মন ভালর মাধ্যম”—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় উদ্বোধন করা হলো একটি শিশু পার্ক ও মুক্তমঞ্চ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ঘাঘট নদীর পাড়ে অবস্থিত এই পার্ক ও মুক্তমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

পার্কটির পাশে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এ পার্কটি শিশু-কিশোরদের বিনোদনের পাশাপাশি পরিবারের জন্যও একটি প্রশান্তির কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলীসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

উদ্বোধন শেষে মুক্তমঞ্চে মানববন্ধনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পর শুরু হওয়া এ অনুষ্ঠান স্থানীয় শিল্পী-সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করে নেয় শিল্পীরা।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,
“এই পার্ক ও মুক্তমঞ্চ শুধু শিশুদের বিনোদনের কেন্দ্র নয়, বরং পুরো জেলার মানুষকে একত্রে আনতে এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই গাইবান্ধা হোক সংস্কৃতিমনা একটি জেলা।”

অতিথিরা আরও বলেন, এই ধরনের উদ্যোগে সামাজিক বন্ধন দৃঢ় হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটে এবং আগামী প্রজন্ম বিনোদনের মাধ্যমে ইতিবাচক চিন্তা ও মননশীলতায় বেড়ে ওঠে।

স্থানীয়রা মনে করছেন, এ পার্ক ও মুক্তমঞ্চ চালু হওয়ায় ঘাঘট নদীর তীর আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং জেলার মানুষ নতুন এক বিনোদন কেন্দ্র উপহার পাবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় শিশু পার্ক ও মুক্তমঞ্চ উদ্বোধন, বিনোদনের নতুন দিগন্ত

আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫