গোবিন্দগঞ্জে ফুটবল খেলার জমজমাট সেমিফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাব (BUFC) আয়োজিত দ্বিতীয় আসরের কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় মুখোমুখি হয় পীরগঞ্জ ফুটবল একাডেমি ও পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই ১ গোলে জয় পায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি এবং তারা ফাইনালে জায়গা করে নেয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃষ্টি মডেল কেজি স্কুলের পরিচালক মোঃ নুর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাহনেওয়াজ পল্লব। গেস্ট অব অনার ছিলেন মেরিট কেয়ার মডেল কেজি স্কুলের পরিচালক মোঃ তাজুল ইসলাম তাজু। এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী সুধীজন বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।
বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল উপচে পড়া। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকরা সমানভাবে উৎসাহিত করেছেন খেলোয়াড়দের। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলা শেষে বিজয়ী দর্শকের মধ্যে জাতীয় ফল গাছ কাঠাল এর চারা উপহার দেওয়া হয়।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাব (BUFC)। আমন্ত্রণে ছিলেন সংগঠনের সভাপতি এস.এম আসাদুজ্জামান এরশাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।










