ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

মহিমাগঞ্জ ইউনিয়নের খামারপাড়ায় নির্মিত ব্রিজটির উভয় পাশে ইটের সোলিং ধসে যাওয়ায় এলাকাবাসীর হতাশা ও আতঙ্ক

Md Khirul Basar
  • আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০৩ বার পড়া হয়েছে

রতন চন্দ্র ঘোষ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের খামারপাড়া মোখলেসের মোড় গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়কে ইটের সোলিং নির্মাণের পর মাত্র ১৫-২০ দিনের মাথায় দুই পাশেই ধসে পড়েছে। ফলে স্থানীয়দের মাঝে চরম হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মোকলেসের মোড়ের উত্তরে অবস্থিত এই ব্রিজটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ হলেও সংযোগ সড়ক ভেঙে পড়ায় যাতায়াতে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সামান্য ঝড় বা বৃষ্টিতেই পুরো ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সঠিক এবং টেকসইভাবে সংস্কার না করা হলে গ্রামের শত বছরের স্বপ্ন ও স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না।

এই পরিস্থিতিতে বারবার যোগাযোগের চেষ্টা করেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর পক্ষে উদ্বেগ প্রকাশ করেছেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ গোলাম হোসেন, মোঃ নুরুল ইসলাম, শাকিল ইসলামসহ আরও অনেকে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহিমাগঞ্জ ইউনিয়নের খামারপাড়ায় নির্মিত ব্রিজটির উভয় পাশে ইটের সোলিং ধসে যাওয়ায় এলাকাবাসীর হতাশা ও আতঙ্ক

আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫