“সংখ্যালঘু নয়, আমরা সবাই বাঙালি” দূর্গা মন্দির পরিদর্শনে অ্যাডভোকেট নয়নের মানবিক বার্তা
- আপডেট সময় : ০৮:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,
২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন গাইবান্ধা-৫ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।
তিনি উত্তম বাজার শারদীয় দুর্গা মন্দির, ডিমলা পদুম শহর সেনপাড়া, মধ্যপাড়া সার্বজনীন, চকদাতিয়া উত্তরপাড়া ও জুমারবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই — আমরা সবাই বাঙালি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাঘাটার সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
এছাড়াও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়নএবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।
তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচিই একমাত্র পথ। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।










