ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট সময় : ০৬:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, স্থানীয় জনগণ এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেন।

এসময় তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করেন।

বক্তারা অভিযোগ করেন, গত শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটির চার দিন পর, বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বক্তারা বলছেন, ঘটনার পর মামলা দায়ের হলেও প্রশাসন কিংবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি অভিযুক্ত আনারুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত আনারুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

অভিযুক্ত আনারুল ইসলাম ওই গ্রামের আব্বাস মিয়ার ছেলে এবং তিনি কৃষক পেশায় নিয়োজিত। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এরআগে, বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত আনারুলের ইসলামের বাড়ি ভাঙচুর করে আগুন দেয়। তাই স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫