সাদুল্লাপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ীর মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃতত্তের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম নুরুন্নবী মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মুদি ব্যবসায়ী এবং মৃত আলীম উদ্দিনের ছেলে।
রোববার (২ নভেম্বর) সকালে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুরুন্নবী । পথিমধ্যে অন্ধকারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করান আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নুরুন্নবী মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।











