ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত বন্ধ

  • আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২২৬ বার পড়া হয়েছে

জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত বন্ধ

জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত বন্ধ

ঢাকা: ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়েছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের জন্য আনতে চেয়েছিল। এছাড়া রাজধানী ছাড়াও অন্যান্য স্থান ভ্রমণের পরিকল্পনা ছিল। তবে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের আগে নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের কারণে তাকে ঢাকায় আনা সম্ভব নয়। সভায় জানানো হয়েছে, নির্বাচনের পরেই জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবে।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়। এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজায়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত বন্ধ

আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫