ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

পবনাপুরে এনসিপি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্টে, প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।

  • আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৩৬৪ বার পড়া হয়েছে

পবনাপুরে এনসিপি'র আয়োজনে ফুটবল টুর্নামেন্টে, প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।

পবনাপুরে এনসিপি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্টে, প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।

নিজেস্ব প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক প্রীতিমূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পুরো খেলাকে ঘিরে ইউনিয়নজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের এমপি পদপ্রার্থী, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক তুষার, সংগঠনের নেতৃবৃন্দ—মাজেদ, সুমন, আব্দুর রহিম, সুজন, জীবন, আবু জাফর, মো. জাহিদ নিউ, ছাত্রশক্তির শাকিল শেখ ও সিয়ামসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় তরুণ সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান সোহাগ বলেন,
“সুস্থ সমাজ ও মেধাবিকাশে ক্রীড়াচর্চা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। এনসিপি সবসময়ই তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করে আসছে।”

খেলার পুরো সময় মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহ। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি ও একটি ছাগল তুলে দেন অতিথিরা।

টুর্নামেন্ট শেষে আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া উদ্যোগ তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ঐক্য গঠনে বড় ভূমিকা রাখবে

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবনাপুরে এনসিপি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্টে, প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।

আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫