ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

জোরেশোরে চলছে এনসিপি মনোনীত প্রার্থী নাজমুল হাসান সোহাগের নির্বাচনী প্রচারণা

  • আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৩০০ বার পড়া হয়েছে

জোরেশোরে চলছে এনসিপি মনোনীত প্রার্থী নাজমুল হাসান সোহাগের নির্বাচনী প্রচারণা

জোরেশোরে চলছে এনসিপি মনোনীত প্রার্থী নাজমুল হাসান সোহাগের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১-গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর -৩ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাজমুল হাসান সোহাগের গণসংযোগ ও ভোটের প্রচার-প্রচারণা। দিনভর পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ব্যক্তিগত সাক্ষাৎ—সব মিলিয়ে পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজ।

প্রার্থী নাজমুল হাসান সোহাগের নির্বাচনী প্রচারণা

নাজমুল হাসান সোহাগ বিভিন্ন কৃষক, শ্রমিক, তরুণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা জানছেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করছেন। বিশেষ করে এলাকায় সড়ক উন্নয়ন, যুব কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

এ সময় তাঁকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রচারণায় অংশ নেওয়া এনসিপির স্থানীয় নেতারা জানান, সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই তাঁদের মূল শক্তি।

এলাকাজুড়ে প্রচারণার তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররাও আগ্রহ নিয়ে প্রার্থীর পরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জোরেশোরে চলছে এনসিপি মনোনীত প্রার্থী নাজমুল হাসান সোহাগের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫