ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে
সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন

সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২৪৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির সভাপতি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়—সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে দুটি দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

মোঃ জালাল উদ্দীন প্রামাণিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন

সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫