ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

কঠোর অবস্থানে ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী।

  • আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা—৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে আগাম প্রচার সামগ্রী।

নিজেস্ব প্রতিনিধি:
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরই নির্বাচন সামনে রেখে আগাম প্রচার কার্যক্রম নিয়ন্ত্রণে এসেছে নতুন নির্দেশনা।
ইসির নির্দেশনা অনুযায়ী, এতদিন বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা যে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ব্যবহার করে প্রচার চালাচ্ছিলেন, সেগুলো তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।

গতকাল ১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত যেকোনো আগাম প্রচার সামগ্রী নিজ খরচে অপসারণ করতে হবে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিকভাবে প্রচার সামগ্রী অপসারণ নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণার পর কমিশনের নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশনা পালন না করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এদিকে তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ আরও গতি পাচ্ছে। মাঠ পর্যায়ে প্রশাসন, নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নির্দেশনা বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কঠোর অবস্থানে ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী।

আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫