ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

  • আপডেট সময় : ০২:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১২৯ বার পড়া হয়েছে

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলাকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিচারের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন কর্মসূচিও পালন করা হবে।

এ সময় হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগ্রহী নয়। দ্রুত বিচার না হলে যমুনা ঘেরাও এবং ক্যান্টনমেন্ট অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করার দাবিও জানান।

এর আগে, দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী ও জনতাও অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

আপডেট সময় : ০২:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫