ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে প্যারিসে দোয়া ও আলোচনা সভা।

  • আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৪০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বর্ণাঢ্য জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং তার হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নাগরিক ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচনা সভায় বক্তৃতা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী। তিনি বলেন, “ওসমান হাদি রাজনৈতিক আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তার আদর্শ ধারণ করেই আমাদের এই লড়াই এগিয়ে নিতে হবে।”

সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, শহীদ হাদির দেখানো পথ সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে আজীবন দিশা হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে আবদুল মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শক্তির থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষায় হাদির আদর্শ অনুসরণ ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, গবেষক, কবি ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে প্যারিসে দোয়া ও আলোচনা সভা।

আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫