কিশোরগঞ্জ পাগলা মসজিদে রেকর্ড দান: চার মাসে ১২ কোটি টাকার বেশি সংগ্রহ
- আপডেট সময় : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৫২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পাগলা মসজিদে রেকর্ড দান: চার মাসে ১২ কোটি টাকার বেশি সংগ্রহকিশোরগঞ্জ পাগলা মসজিদে রেকর্ড দান: চার মাসে ১২ কোটি টাকার বেশি সংগ্রহ

কিশোরগঞ্জ পাগলা মসজিদে রেকর্ড দান: চার মাসে ১২ কোটি টাকার বেশি সংগ্রহ
কিশোরগঞ্জ | শনিবার
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। চার মাস ১৮ দিন পর মসজিদের ১৩টি লোহার দান বাক্স খোলা হলে পাওয়া যায় ৩২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার, যার মূল্য রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।
রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছ সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। সাধারণত দান বাক্স প্রতি তিন মাস অন্তর খোলা হলেও এবার সময় বেশি হওয়ায় ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের সব অর্থ মসজিদের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়। প্রাপ্ত অর্থের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি টাকার হিসাব সুক্ষ্মভাবে রাখা হয়, আর কোনো অর্থের অবৈধ ব্যবহার নেই।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, এক সময়ে এই স্থানে বসবাস করতেন আধ্যাত্মিক পাগল সাধক। মৃত্যুর পর তার স্মৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়, যা পরবর্তীতে ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি পায়।
বিশ্বাস করা হয়, এখানে মানত করলে মনের ইচ্ছা পূর্ণ হয়, এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ নিয়মিত দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার মসজিদ প্রাঙ্গণে হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যায়।









