গোবিন্দগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০১:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম (২৬) এর বাড়ী থেকে কষ্টি পাথর সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ বিকাল ৫ টার দিকে গোবিন্দগঞ্জ থানার এস আই আক্তারুজ্জামান ও এস আই আনসোপ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কাটাবাড়ী স্থানীয় ভাংরি ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৬) এর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাটাবাড়ী ইউনিয়নের রফিকুলের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানের মধ্য দিয়ে সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আশা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










