টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ফিনিশার? আলোচনায় ডনোভান ফেরেইরা
- আপডেট সময় : ১২:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ফিনিশার? আলোচনায় ডনোভান ফেরেইরা
টি-টোয়েন্টি ক্রিকেটে কি নতুন এক ফিনিশার জন্ম নিচ্ছে? প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডনোভান ফেরেইরার বিস্ফোরক পারফরম্যান্সে।
মাত্র ২৭ বছর বয়সী ফেরেইরা বর্তমানে খেলছেন ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য হানড্রেডে। তাঁর দল ওভাল ইনভিন্সিবলস পৌঁছেছে ফাইনালে, আর দলকে এই জায়গায় তুলতে বড় ভূমিকা রেখেছেন এই ‘বাউন্ডারি মেশিন’।
সংখ্যার খেলা:
-
টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলেছেন ৬৯ বল
-
করেছেন ১৬৯ রান, স্ট্রাইক রেট ২৪৪.৯২
-
বাউন্ডারি থেকে এসেছে ১৫২ রান
-
ছক্কা ১৭টি, চার ১০টি
-
দৌড়ে নেওয়া রান মাত্র ১৭
ওভালের কোচ টম মুডি তাঁকে ‘বাউন্ডারি মেশিন’ হিসেবে ব্যবহার করছেন। কারণ তাঁর কাজ শেষের কয়েক বলে ঝড় তোলা। যেমন, শেষ দুই ম্যাচে ৬ নম্বরে নেমে ফেরেইরা খেলেছেন:
-
৯ বলে ২৪ রান
-
১৫ বলে ৪১ রান
গড়ে তিনি প্রতি ৪ বল পর একটি ছক্কা মারছেন!
বিশেষত্ব:
ফেরেইরার সবচেয়ে বড় গুণ হলো ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং। এবারের হানড্রেডে নিজের ৬ ইনিংসের মধ্যে ৫টিতেই প্রথম তিন বলে বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে।
আয়ের হিসাব:
দ্য হানড্রেডে তাঁকে দলে নেওয়া হয়েছিল ৭৮ লাখ টাকায়। মজার তথ্য হলো, এখন পর্যন্ত তিনি প্রতিটি বল খেলে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা আয় করেছেন।
পরিসংখ্যান বলছে:
-
২০২৫ সালে চারটি বড় লিগ (এসএ২০, আইপিএল, এমএলসি, হানড্রেড) মিলিয়ে অন্তত ১৫টি ছক্কা মেরেছেন ৬৬ জন ব্যাটার। এর মধ্যে ছক্কা মারার গড়ে ফেরেইরা চতুর্থ স্থানে।
-
গড়ে প্রতি ৬.২৩ বলে এক ছক্কা মারেন তিনি।
ক্যারিয়ার হাইলাইটস:
-
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯৮ ইনিংসে ১৪৫টি ছক্কা ও ১৪৪টি চার
-
গত এসএ টি-টোয়েন্টিতে নাভিন উল হকের এক ওভারে মেরেছিলেন ১০৯ ও ১০৫ মিটারের ছক্কা
-
২০২৫ সালে এখন পর্যন্ত ২৩ ইনিংসে রান ৫৮১, স্ট্রাইক রেট ১৯৮, ছক্কা ৪৭টি
তবে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা পাকা করা ফেরেইরার জন্য সহজ হবে না। কারণ, তাঁর সামনে রয়েছেন ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ডেভাল্ড ব্রেভিসদের মতো পাওয়ার হিটার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬টি টি-টোয়েন্টি, করেছেন মাত্র ৭৯ রান।
প্রশ্ন থেকে যাচ্ছে—ডনোভান ফেরেইরা কি হতে যাচ্ছেন টি-টোয়েন্টির নতুন ফিনিশার?










