ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

বলিউডের বাদশা শাহরুখ খানের ঘড়ির দাম প্রায় ৪ কোটি টাকা

  • আপডেট সময় : ০৮:১৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৪৮৪ বার পড়া হয়েছে

বলিউডের বাদশা শাহরুখ খান মানেই যেন এক অনন্য আভিজাত্য। অভিনয় কিংবা ব্যক্তিত্ব, সব কিছুতেই তিনি নিজেকে আলাদা করে তুলে ধরেন। সম্প্রতি ছেলে আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছিলেন কিং খান। কালো পোশাকে পুরো পরিবার যেন এক ফ্রেমে ধরা দিয়েছিল। আরিয়ানের প্রতি বাবা-মা’র ভালোবাসার সেই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেলেও, ফ্যাশনপ্রেমীদের চোখ আটকে গিয়েছিল শাহরুখের হাতের ঘড়িতে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো স্যুট আর প্যান্টের সঙ্গে তার বাম হাতে শোভা পাচ্ছিল একটি অসাধারণ ঘড়ি। ঘড়িটির বেল্ট ছিল কুমিরের চামড়ার এবং পুরো ঘড়িটি তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। ঘড়িটির দাম জানতে পেরে অনেকেই অবাক হয়েছেন। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
দীর্ঘ চার বছর ধরে আরিয়ান খান এই সিরিজটি নিয়ে কাজ করেছেন। বাবা-মায়ের পাশাপাশি আরিয়ানের এই প্রথম কাজ নিয়ে পুরো বলিউডই এখন উচ্ছ্বসিত।
প্রচার অনুষ্ঠানের পর শাহরুখকে হাতের ব্যান্ডেজ নিয়েও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, তার হাতের এই ঘড়িটি শুধু একটি ঘড়ি নয়, এটি যেন তার অসীম সাফল্যের এক প্রতীক। এটিই প্রমাণ করে, তিনি কেন বলিউডের ‘বাদশা’।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বলিউডের বাদশা শাহরুখ খানের ঘড়ির দাম প্রায় ৪ কোটি টাকা

আপডেট সময় : ০৮:১৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫