ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

মাওলানা ভাসানী সেতুর শুভ উদ্বোধন তিস্তা সেতুর উদ্বোধন।

  • আপডেট সময় : ০৮:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৭৫ বার পড়া হয়েছে

মাওলানা ভাসানী সেতুর শুভ উদ্বোধন তিস্তা সেতুর উদ্বোধন।

মাওলানা ভাসানী সেতুর শুভ উদ্বোধন তিস্তা সেতুর উদ্বোধন।

গাইবান্ধা–কুড়িগ্রামের যোগাযোগে খুলে গেল সম্ভাবনার নতুন দিগন্ত।

গাইবান্ধা (সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো উত্তরাঞ্চলের বহুল কাঙ্ক্ষিত হরিপুর তিস্তা সেতু। ২০ আগষ্ট বুধবার দুপুরে স্থানীয় সরকার ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন।

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্ত তিস্তা নদীর উপর নির্মিত এ সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষের স্বপ্নপূরণ করেছে। এতদিন এ দুই জেলার যোগাযোগ নির্ভর করত নৌযানের উপর, যা বর্ষা মৌসুমে হয়ে উঠত ভীষণ ঝুঁকিপূর্ণ।

সেতু চালু হওয়ায় দুই জেলার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা দ্রুত সময়ে তাদের কৃষিপণ্য বাজারজাত করতে পারবেন, ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়–কলেজে যেতে পারবে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সুবিধা মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, “হরিপুর তিস্তা সেতু কেবল ইট-পাথরের কাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতু।”

সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রাম–গাইবান্ধার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাতেও আসবে নতুন গতি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাওলানা ভাসানী সেতুর শুভ উদ্বোধন তিস্তা সেতুর উদ্বোধন।

আপডেট সময় : ০৮:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫