ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

রুমিন ফারহানার খোঁজখবর নেওয়াকে ‘ইতিবাচক বার্তা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৩৩ বার পড়া হয়েছে

রুমিন ফারহানার খোঁজখবর নেওয়াকে ‘ইতিবাচক বার্তা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে সামান্য মতপার্থক্যের প্রসঙ্গ টেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, রুমিন ফারহানা তাঁর দলের খোঁজখবর নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন, যা তিনি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক সময় এনসিপিকে নির্বাচনবিরোধী বলা হলেও তাদের অবস্থান স্পষ্ট—তারা শুধু ভোট নয়, সংস্কার ও বিচার ব্যবস্থার নিশ্চয়তাও চান। তাঁর ভাষায়, “আমাদের সংস্কারের দাবি আসলেই মৌলিক। যেমন—পুলিশ যেন কাউকে বিনা অভিযোগে বা পরিবারের অজ্ঞাতে তুলে না নিয়ে যায়, এ ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “রাজনীতির মাঠে দেখা যাচ্ছে, কেউ কেউ বলছেন যদি ধানের শীষ প্রতীক না থাকে, তবে নিজেরাই ব্যালট বাক্স ছাপাবেন। এটা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, তবে মানসিক অবস্থার প্রতিফলন।”

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন, “নিয়ম না বদলালে নুরের মতো আমাদেরও একই পরিণতি হতে পারে। খালেদা জিয়া বা তারেক রহমান যেভাবে ভুক্তভোগী হয়েছেন, আমাদেরও তেমন অবস্থার মুখোমুখি হতে হবে। তাই সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুমিন ফারহানার খোঁজখবর নেওয়াকে ‘ইতিবাচক বার্তা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫