ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : ১০:১৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৭৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাদুল্লাপুর(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে দীর্ঘ দিনের ক্যানসার চৌমাথা যানজট। এ যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন
সোমবার (১ সেপ্টেম্বর ) দুপুরে সাদুল্লাপুর (চৌমাথা) মেইন রোডে রাস্তার উপর মালামাল রাখা ও অবৈধ পার্কিং থাকায় এ অভিযান পরিচালনা করেন। এর
আগে গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলার চৌমাথার মোড়ে যানজট নিরসনে মাইকিংসহ জনসচেতনতার লক্ষ্যে ও বিভিন্ন যানবাহনের চালকদের যত্রতত্র যাত্রী উঠা-নামা, রাস্তার পাশে ফুটপাতে সবজি ফলসহ অন্যান্য দোকান সরানো নির্দেশ দেওয়া হয় এবং আইন অমান্যকারীদের জেল জরিমানাসহ বিভিন্ন বিষয়ে সাদুল্লাপুর চৌরাস্তার সব অলিগলি হ্যান্ড মাইকে বিশেষ প্রচার প্রচারনা করে উপজেলা যানজট নিরসন কমিটি।এরই পেক্ষিতে আজ শান্ত ট্রেডার্সের প্রোঃ মোঃ মমিনের ৫০০০(পাঁচ হাজার) টাকা ও ফলের দোকানের প্রোঃ মোঃ রহিদুল ইসলামের ২০০০(দুই হাজার) টাকা দন্ডবিধি ১৮৬০ ধারার আইনে এ জরিমানা করা হয়। এবং অবৈধ পার্কিংয়ে থাকা ব্যাটারি চালিত অটো রিক্সা, ভ্যান ও ১টি সিএনজিসহ মোট ২১ টি যানবাহন আটক করা হয়। পরে তাদের প্রথম দিনে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) দন্ডবিধি ১৮৬০ ধারার আইন বিস্তারিত বুঝিয়ে জরিমানা না করে (চালকগন ভুল স্বীকার করায়) তাদের আটককৃত যানবাহনের চাবি ফেরত দেওয়া হয়।। যানজট নিরসনে রাস্তার উপর অবৈধ দোকান,মালামাল,ও গাড়ী পার্কিং না রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ১০:১৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫