ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

১১–দলীয় জোট সরকার গঠন করলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: আসিফ মাহমুদ

  • আপডেট সময় : ০২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১৬২ বার পড়া হয়েছে

১১–দলীয় জোট সরকার গঠন করলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় জোট সরকার গঠন করতে পারলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার মুক্তিযুদ্ধ চত্বরে এনসিপির নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচিত হলে বিগত সময়ে বিভিন্নভাবে কুমিল্লাকে যে বঞ্চনার শিকার হতে হয়েছে, তার অবসান ঘটানো হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি কুমিল্লার উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু মনোনয়ন যাচাই পর্বেই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেছে। তিনি অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদের কথা বললেও একটি পক্ষ বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে দ্বিচারিতা করছে।

এর আগে দেবীদ্বারে এক সমাবেশে আসিফ মাহমুদ বলেন, ‘১৭ বছর লন্ডনে অবস্থান করে দেশের মানুষের সমস্যা বোঝা সম্ভব নয়। আগে বাংলাদেশের রাস্তায় নেমে মানুষের কষ্ট দেখুন, তারপর জনগণ আপনাদের ওপর আস্থা রাখবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন ও নিপীড়নের পর দেশের মানুষ এখন নতুন ধরনের নিপীড়নের মুখে পড়ছে। একটি জনবিচ্ছিন্ন গোষ্ঠী পুনরায় মানুষের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১১–দলীয় জোট সরকার গঠন করলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬