সংবাদ শিরোনাম ::
- আপডেট সময় : ১১:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ২৪০ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট বিরোধী সংগঠিত শক্তির অন্যতম নেতা ভিপি নুরের উপর সাম্প্রতিক নৃশংস হামলাকে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ।
তিনি বলেন, “ভিপি নুরের উপর এই যৌথ বাহিনীর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।”
নাজমুল হাসান সোহাগ আরও আহ্বান জানান, গণআন্দোলনের সাথে যুক্ত সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপশক্তির মোকাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “এ সময় আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। জনগণের গণঅভ্যুত্থানই পারে ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে।”
এনসিপির এই সংগঠক আশা প্রকাশ করেন, সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনই জাতিকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে সক্ষম হবে।
ট্যাগস :











