ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য, বৃত্তি পেল ১৪২ শিক্ষার্থী।

  • আপডেট সময় : ১২:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য, বৃত্তি পেল ১৪২ শিক্ষার্থী।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে উপজেলার শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফলে উপজেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৭৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে সাদুল্লাপুর উপজেলার ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলার মোট ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টি সরকারি ও ২৬টি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৫০ জন এবং সাধারণ গ্রেডে ৫৫ জন রয়েছে। অপরদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ২২ জন।

উপজেলার সরকারি ও বেসরকারি—উভয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী সম্ভু চরণ দাস ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। এ অর্জন তাদের ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ সাফল্য উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার করবে এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য, বৃত্তি পেল ১৪২ শিক্ষার্থী।

আপডেট সময় : ১২:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬